চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতারা বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে উপজেলা আহ্বায়ক দিবাকর বড়ুয়া ও সদস্য সচিব রাহুল ধর-এর নেতৃত্বে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
নেতারা উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটগ্রহণের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তারা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সকল রাজনৈতিক দল ও প্রার্থীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে।







