আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সেগুনবাগিচাস্থ কার্যালয় থেকে তারেক রহমানের পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মনোনয়নপত্র সংগ্রহের সময় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।
এর আগে, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের। তবে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও সম্মান জানানোর প্রেক্ষিতে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।






