ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

বগুড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শাজাহানপুরের আড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম আহসান হাবীব (৩০)। তিনি উপজেলার টেকুরগাড়ী গ্রামের মো. ইসরাফিল হোসেনের ছেলে এবং শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক। তিনি জানান, শাজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আহসান হাবীবকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।