ঢাকা | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,১৩ শ্রাবণ ১৪৩৩

গোপালগঞ্জে ৩টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের ৩টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। গোপালগঞ্জ-১ সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ-২ কেএম বাবর, গোপালগঞ্জ-৩ এস এম জিলানী মনোনয়ন পেয়েছেন।

আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। টুঙ্গীপাড়া-কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গোপালগঞ্জ-১ আসনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও গোপালগঞ্জ-২ আসনে ড্যাব নেতা কেএম বাবর মনোনয়ন পেয়েছেন।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।