ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্রশিবির ও ছাত্রদলের ধাওয়া পাল্টা ঘটনায় ক্যাম্পাসজুড়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসের মূল ফটকে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে। মঙ্গলবার (৪ আগস্ট) ২ টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফকে কলেজ শাখা শিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে ২০/২৫ জন শিবিরের নেতাকর্মীরা এসে অতর্কিত হামলা ও মারধর করেন। পরে ছাত্রদল নেতা পারভেজ মোশারফকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
প্রতিবেদক লেখা পর্যন্ত এই বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ ও ছাত্রনেতাদের মুটোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, শিবির ছাত্রদলের মুখোমুখি হামলায় এক শিক্ষার্থীকে আহত অবস্থায় ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।





