ঢাকা | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,১০ ভাদ্র ১৪৩৩

এইচএসসির ফিজিক্স পরীক্ষায় দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

এইচএসসির ফিজিক্স পরীক্ষায় দুই প্রশ্নে পূর্ণ নম্বর দেয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থির মধ্যে এইচএসসি পরীক্ষায় কুমিল্লা সরকারি মহাবিদ্যালয় কেন্দ্র একটি মেয়ে বৃষ্টির পানিতে ভিজে গেছে। পরে তার পোশাক পরিবর্তন করে ওই ছাত্রীর পরীক্ষা ১ ঘন্টা পরে নেয়া হয়েছে। তিনি বলেন, সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগের দিন অর্থাৎ গতপরশু বিকেল ৫ টা পর্যন্ত আবহাওয়ার খবর নিয়ে পরীক্ষা নেয়া হয়। আবহাওয়া অফিস জানিয়েছে রাতের মধ্যে বৃষ্টি থেকে যাবার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, সারাদেশে প্রায় ২৭০০ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা বন্যা অবনতির কারণে স্থগিত করা হয়।

সব জেলা প্রশাসক, বোর্ড চেয়ারম্যান, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে পরীক্ষা নেয়া হয়েছে। তিনি স্পিকারের মাধ্যমে দেশের সব পরীক্ষার্তী ও দেশবাসীকে আশ্বস্ত করেছেন, গতকালের অনুষ্ঠিত ফিজিকস্ পরীক্ষায় প্রশ্নের জটিল অংশে ফুল মাকর্স পাবেন।