ঢাকা | বুধবার, ১ জুলাই ২০২৬,১৭ আষাঢ় ১৪৩৩

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেনি ৩৩ দশমিক ৪ শতাংশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ২ জুলাই। তবে এ বছর এইচএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেননি ৩৩ দশমিক ৪ শতাংশ।

বুধবার (১ জুলাই) এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২০২৫ খ্রিষ্টাব্দে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৮২৪টি। ২০২৬ খ্রিষ্টাব্দে পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৮৪৯টি। প্রতিষ্ঠান বৃদ্ধি পেয়েছে ২৫টি।

২০২৬ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত শিক্ষার্থীর তথ্য: ২০২৬ খ্রিষ্টাব্দে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১১ লাখ ৮৬ হজার ৪৬১জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৯ লাখ ৪ হাজার ৪৭৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৯১ হজার ৯৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৩৩ দশমিক ০৪ শতাংশ।

২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় আলিম প্রথম বর্ষে (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১ লাখ ৩৯ হাজার্ ৯২৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৬১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৪৪ দশমিক ০৭ শতাংশ।

২০২৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় একাদশ শ্রেণিতে (ভোকেশনাল) (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) ১ লাখ ৬৫ হাজার ৫৪২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে তার মধ্যে ৭৫ হাজার ১৯৭ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৯০ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় ফরম পূরণ করেনি। ফরম পূরণ না করা পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ দশমিক ৫৮ শতাংশ।