ঢাকা | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,১০ ভাদ্র ১৪৩৩

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ঘোষণা

আন্দোলনের মুখে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য জহিরুল হক ভূইয়া এ ঘোষণা দেন।

আগামী ৮ মে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ পরীক্ষার সময়সূচিও প্রকাশ করেছিল পিএসসি। চাকরিপ্রত্যাশীদের দাবির মুখে তা স্থগিত করা হল।

আজ রবিবার ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত ও পিএসসি সংস্কারসহ আট দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।