চলতি বছরের ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৫ জুন) সকালে রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আগেই আমরা শিক্ষার্থীদের হাতে তাদের নতুন বই পৌঁছে দেবো। এবং বইগুলো পরিমার্জিত বই, বইগুলোর কারিকুলাম অনেকটা পরিবর্তন হয়েছে। ২০২৮ খ্রিষ্টাব্দে আমরা নতুনভাবে, নতুন কারিকুলাম নিয়ে, নতুন সিলেবাস নিয়ে আমরা আসতে পারবো। ইতোমধ্যে মাধ্যমিক স্কুলের বই পরিমার্জন হয়েছে। আমরা নতুন চারটি বিষয়ের বই নতুনভাবে দিচ্ছি।






