ঢাকা | সোমবার, ১ জুন ২০২৬,১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

এসএসসি পরীক্ষার খাতা নেয়ায় তথ্য গোপন, পরীক্ষক শোকজড

২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে অনৈতিকভাবে ৩‘শ- এর জায়গায় ৭০০ খাতা নেয়ায় এক শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজড) দেয়া হয়েছে। বোর্ডের নিয়ম-নীতি বহির্ভূত কাজের জন্য তার বিরুদ্ধে কেনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।

সোমবার (১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

শোকজড পাওয়া শিক্ষক হলেন-নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আ. রশিদ মিয়া। তিনি এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র (বিষয় কোড-১০২)-এর পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পরীক্ষক কোড-২৪৬০।

নোটিশে বলা হয়েছে, একজন পরীক্ষকের জন্য নির্ধারিত ৩০০টি উত্তরপত্রের পরিবর্তে তিনি অনৈতিকভাবে এবং তথ্য গোপন করে ৭০০টি উত্তরপত্র গ্রহণ করেছেন। পরে অল্প সময়ের মধ্যে সেগুলো মূল্যায়ন করে প্রধান পরীক্ষকের কাছে জমা দিয়েছেন।

এতে আরও বলা হয়, বোর্ডের নিয়ম-নীতি বহির্ভূত কাজের জন্য তার বিরুদ্ধে কেনো বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর পাঠাতে হবে।