ঢাকা | সোমবার, ২৫ মে ২০২৬,১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোকেশনালের এসএসসি ও দাখিলের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ৭ জুন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কারিগরি এসএসসি ও দাখিলের ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু ৭ জুন। এই কার্যক্রম চলবে ৯ জুলাই পর্যন্ত। রোববার (২৪ মে) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে নির্দেশা দেয়া হলো।

শিক্ষার্থীর ভর্তির যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমে নবম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দেশের যে কোনো শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট/জুনিয়র দাখিল সার্টিফিকেট/জেএসসি (ভোকেশনাল)/অষ্টম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।