এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি নিয়ে নতুন তথ্য জানা গেছে। ঈদুল আজহার আগে শিক্ষকদের ডেটাবেইজ আপডেটের জন্য তথ্য সংগ্রহ শুরু হচ্ছে না। তবে জুনের মধ্যে বদলি শুরু হতে পারে।
রোববার দৈনিক শিক্ষাডটকমের সঙ্গে একান্ত আলাপে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য জানান।
তিনি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষক যারা এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগ সুপারিশ করা হয়েছে, তাদের বদলি প্রক্রিয়ার জন্য কাজ শুরু করেছি, সরকারেরও সদিচ্ছা আছে এ বিষয়ে। আমরাও ইতোমধ্যে টেলিটকের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেছি। সফটওয়্যার তৈরির কাজও চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি, অতি শিগগিরই শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এই প্রক্রিয়াটি শুরু করতে পারবো।
শিক্ষকদের তথ্য সংগ্রহ কবে নাগাদ শুরু হবে- এমন প্রশ্নের উত্তরে দৈনিক শিক্ষাডটকমকে তিনি বলেন, ঈদুল আজহার আগে এ প্রক্রিয়া শুরু হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ বদলি প্রক্রিয়া শুরু করার আগে শিক্ষকদের প্রতিষ্ঠান সম্পর্কিত ডেটাবেইজ আপডেট করা প্রয়োজন, সংগ্রহ করা প্রয়োজন। তারপরই আমরা বদলি প্রক্রিয়া শুরু করতে পারবো। আশা করছি জুন মাসের মধ্যেই একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারবো।
জানা গেছে ইতোমধ্যে বদলির সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রমে বড় অগ্রগতি হয়েছে। এবার শিক্ষকরা অপেক্ষায় রয়েছেন তথ্য সংহগ্রহ ও অন্যান্য ধাপ শেষ করে বদলির শুরুর জন্য।
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি অধিদপ্তরের ডিজি