আসন্ন ঈদুল আজহা উপলক্ষে শিক্ষার্থীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে ফ্রি বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
রোববার (১৭ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পরিবহন সম্পাদক মাহিদ হাসান এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,” শিক্ষার্থীদের ঈদ সফরকে ভোগান্তিমুক্ত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ঈদ উল ফিতরের সময় যে বিভাগে যে কয়টি বাস ছিল ঠিক সে ততটি বাস এ যাবে কিন্ত রুট পরিবর্তন হতে পারে। বাস কবে দিবে তা এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
পরিবহন প্রশাসন তারিক বিন আতিক বলেন,” বাস দেওয়ার বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে দিবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
আগামিকালকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিরাজ ইসলাম বলেন, “ঈদের সময় বাড়ি ফিরতে অনেক ভোগান্তি পোহাতে হয়। টিকিট পাওয়া যায় না, আবার ভাড়াও কয়েকগুণ বেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আমাদের জন্য অনেক উপকার হবে।”
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফুয়াদ আরেফিন বলেন, “শিক্ষার্থীদের জন্য এই ফ্রি বাস সার্ভিস খুবই ভালো উদ্যোগ। এতে নিরাপদে ও কম ঝামেলায় বাড়ি ফেরা যাবে।”







