শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবারের এসএসসি পরীক্ষা খুব সুন্দর এবং নকলবিহীন হচ্ছে । পরীক্ষায় শিক্ষকরা সহযোগিতা করছে। অভিভাবকরাও সহযোগিতা করছেন। ছাত্র-ছাত্রীরা উৎফুল্লতার সঙ্গে পরীক্ষা দিচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক/কর্মচারী বদলী নীতিমালা-২০২৬ সংক্রান্ত আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব বলেন।
শিক্ষামন্ত্রী আরো বলেন, সকলের মানসিকতায় একটা পরিবর্তন আসছে। সকলেই মনে করছে যে লেখাপড়া করতে হবে এবং লেখাপড়া করেই আমরা পরীক্ষা দেবো। সেই মানসিকতায় সবাই ফিরে আসছে।
এসময়ের আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।





