ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
গত ১৬ এপ্রিল সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন।
গত ১৬ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই আদেশ জারি করা হয়।
সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া পাঁচ জন সংসদ সদস্য হলেন- ঢাকা-২ আসনের আমানুল্লাহ আমান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ-৩ আসনের কামরুজ্জামান এবং সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান।




