এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর সিসিটিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড বোর্ডে পাঠাতে নির্দেশনা দেয়া হয়েছে। একইসঙ্গে ট্রেজারি থেকে যেসব শিক্ষক, কর্মচারী, ট্যাগ অফিসার প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরও পাঠাতে হবে। জরুরি ভিত্তিতে আজকের মধ্যে এ তথ্য বোর্ডে মেইল করে পাঠানোর জন্য বলা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পরীক্ষা ২০২৬-এর কেন্দ্রগুলোর কেন্দ্র সচিবদের এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষা কেন্দ্রগুলোর নির্দিষ্ট তথ্য জরুরি ভিত্তিতে আজ ১৯ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন controller@dhakaeducationboard.gov.bd মেইলে পাঠনোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
তথ্যগুলো হলো- সিসি টিভি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড এবং যেসব শিক্ষক, কর্মচারী এবং ট্যাগ অফিসার ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণ করবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর।






