ঢাকা | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬,৫ বৈশাখ ১৪৩৩

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই

চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২ জুলাই শুরু হবে। এই তারিখ অনুযায়ী রুটিন প্রস্তুত হচ্ছে। এ রুটিন শিগগিরই প্রকাশ করা হবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনরে সঙ্গে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের এক ভার্চুয়ালি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উপস্থিত একাধিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা বলেন, পাঁচ সপ্তাহের এ পরীক্ষা শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে চার সপ্তাহের মধ্যে এ পরীক্ষা শেষ করার প্রস্তুতি ছিলো। গত বছর জুনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলো।

জানা গেছে, দ্রুত পূর্ণাঙ্গ রুটিন প্রকাশের দাবি জানিয়েছে আসছিলেন পরীক্ষার্থীরা। সেই প্রেক্ষিতে আজ শনিবার ভার্চুয়াল সভায় সিদ্ধান্ত হলো। রুটিন প্রকাশ শিগগিরই প্রকাশ করা হবে।

এদিকে চলতি ২০২৬ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে নেয়া হবে। এ পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের জন্য সব বোর্ডের জন্য অভিন্ন প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। একইসঙ্গে শর্ট সিলেবাসে পড়াশোনা করে আসা অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে।