ঢাকা | শুক্রবার, ১ মে ২০২৬,১৮ বৈশাখ ১৪৩৩

টানা ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান

বছরের শেষে লম্বা ছুটিতে যাবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। আর খুলবে আগামী বছরের শুরুতে। এর মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ দিন আবার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬ দিন।

শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

প্রাথমিক বিদ্যালয়: শীতকালীন অবকাশ, বিজয় দিবস ও যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু ১১ ডিসেম্বর থেকে শুরু হবে। যা শেষ হবে ২৫ ডিসেম্বর। এর মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করার নির্দেশনা আছে শিক্ষক-শিক্ষার্থীদের। এ ছাড়া ২০২৫ খ্রিষ্টাব্দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।স্কুল সাপ্লাই

মাধ্যমিক বিদ্যালয়: মাধ্যমিকের ছুটির তালিকা অনুযায়ী ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বছরের শেষ ছুটি। মাধ্যমিকের এই ছুটি শেষ হবে ২৮ ডিসেম্বর। ছুটি শেষে আগামী ২৮ ডিসেম্বর থেকে শুরু হবে অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা। যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসার নির্দেশনা রয়েছে।

সরকারি-বেসরকারি কলেজ: শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিন সরকারি বেসরকারি কলেজ বন্ধ থাকবে। আগের দুই দিন সাপ্তাহিক ছুটি। কলেজের শিক্ষক-শিক্ষার্থীরাও মহান বিজয় দিবস পালনে প্রতিষ্ঠানে আসবেন।

মাদরাসা ও কারিগরি: কারিগরি ও মাদরাসা শিক্ষার ছুটির তালিকা অনুযায়ী তাদের দেশের সরকারি-বেসরকারি (স্বতন্ত্র, এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল) মাদরাসা ১৪ ডিসেম্বর থেকে ছুটি। এর আগের দুই দিন ১২ ও ১৩ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি পাবেন তারা। মাদরাসা খুলবে ২৮ ডিসেম্বর। এদিকে মাদরাসায়ও দুই স্তরে বৃত্তি পরীক্ষা রয়েছে।