ঢাকা | রবিবার, ৩১ মে ২০২৬,১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জাবিতে রাত দশটার পর অনুষ্ঠান নিষেধাজ্ঞা,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত দশটার পর যেকোনো প্রকার অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত দশটার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো। রাত দশটার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার জন্য নির্দেশ দেয়া হলো।