ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

দায়িত্ব গ্রহণের বর্ষপূর্তীতে আবেগঘন হয়ে পড়লেন জাবিপ্রবি উপাচার্য

দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বর্ষপূর্তীর দিনে আবেগঘন হয়ে পড়েন তিনি, স্মরণ করেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গত এক বছরে গৃহীত নানা উদ্যোগের কথা।

গত এক বছরে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন একটি বাস ক্রয় করেছে এবং একটি ভাড়া বাসেরও ব্যবস্থা করেছে। ফলে বর্তমানে শিক্ষার্থীদের জন্য চলমান বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচটি।

চিকিৎসা সেবায়ও এসেছে পরিবর্তন। ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে, যা আগে সীমিত সময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। পাশাপাশি আগে সপ্তাহে ৫ দিন চালু থাকা মেডিকেল সেবা এখন সপ্তাহে ৭ দিন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

শিক্ষার্থীদের ব্যাংকিং সুবিধার কথা মাথায় রেখে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে CRM ও পূবালী ব্যাংকের ATM বুথ। এতে শিক্ষার্থীদের আর্থিক লেনদেন আরও সহজ হয়েছে।

এছাড়া মির্জা আজম (বিজয়–২৪) ছাত্র হলের সংস্কার কাজও চলছে জোরেশোরে। সেখানে উন্নত বাজেটের সংস্কার কাজের পাশাপাশি শিক্ষার্থীদের যানবাহনের জন্য গ্যারেজ ও স্টোর রুম নির্মাণ কাজ চলমান রয়েছে।

পানি সংকট নিরসনে স্থাপন করা হয়েছে গভীর নলকূপ, যার মাধ্যমে পুরো ক্যাম্পাসে সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

তবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা—ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রোপোজাল (DPP)—এখনও কেবল সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। শিক্ষার্থীরা আশা করছেন, এ স্বপ্নও শিগগিরই বাস্তবে রূপ নেবে।

বর্ষপূর্তীতে উপাচার্যের আবেগঘন মুহূর্তে একদিকে ছিল অর্জনের গর্ব, অন্যদিকে ছিল নতুন আশার দিগন্ত। শিক্ষার্থীদের মতে, “অনেক কাজ হয়েছে, তবে আরও অনেক স্বপ্ন এখনো বাকি।