ঢাকা | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬,১১ বৈশাখ ১৪৩৩

পাবিপ্রবি ফার্মাসিস্ট ফোরামের নেতৃত্বে রাসেল ও সোহেল

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পাবিপ্রবি) শাখার নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সংগঠনটির সভাপতি মো: আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

‎২৩ সদস্য বিশিষ্ট নবগঠিত এ কমিটিতে সভাপতি ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রাসেল আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: সোহেল হোসেনকে দ্বায়িত্ব দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুল হক। এছাড়াও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আছেন বিভাগটির সহকারী অধ্যাপক ড. সুলতানা শাকিলা খান, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, প্রভাষক মো: আশরাফুল ইসলাম ও আব্দুল আলী ভূইয়া।


‎নতুন এ কমিটিতে সহ-সভাপতি পদে মোক্তাজিম আলম মুন্না, ফিরোজ রশিদ ও মো. নাহিদ হোসেন। যুগ্ম সম্পাদক মো. আশিকুজ্জামান ও মো. ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: মারুফ আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজুল জান্নাত রিমা ও মো: মাহাবুবুল হাসান। কোষাধ্যক্ষ মো. কামরুজ্জামান, উপ-কোষাধ্যক্ষ ফাহিম আলোম। দপ্তর সম্পাদক ফরহাদ মাহমুদ রাব্বী, উপ-দপ্তর সম্পাদক রাফিউল ইসলাম সৌমিক।গবেষণা, প্রকাশনা ও সেমিনার বিষয়ক সম্পাদক মোসা. ফাতেমা তুজ জোহরা, উপ-সম্পাদক মো. নূর আলম ও মো. শাহিদুল ইসলাম। মিডিয়া ও প্রচার সম্পাদক মো: সাজ্জাদুল ইসলাম, উপ-সম্পাদক মোছা: কামরুন্নাহার মিম। অন্যান্য সদস্যরা হলেন— জাকারিয়া বাপ্পি, পল্লব মণ্ডল, মো. আব্দুল্লাহ মাহিন ও অনিসা দ্বায়িত্ব পেয়েছেন।


‎সভাপতি মো. রাসেল আহাম্মেদ বলেন,”আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে বাংলাদেশ ফার্মাসিস্টস’ ফোরাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এটি শুধু একটি পদ নয়—এটি একটি দায়িত্ব ও আস্থার প্রতীক। ফার্মেসি শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধি। তাই তাদের একাডেমিক ও পেশাগত উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমরা একটি সক্রিয়, উদ্ভাবনী ও অনুপ্রেরণাদায়ক ফোরাম গঠন করতে চাই, যা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও দলগত মানসিকতা বিকাশে সহায়তা করবে। আগামী দিনে আমরা প্রশিক্ষণমূলক কর্মশালা, ক্যারিয়ার সেমিনার, গবেষণামূলক কার্যক্রম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং জনসচেতনতা বৃদ্ধিতে হেলথ ক্যাম্প আয়োজনের পরিকল্পনা নিয়েছি। আমি বিশ্বাস করি, এই ফোরাম ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম হয়ে উঠবে।”

সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন বলেন,“বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম, পাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরব ও দায়িত্বের বিষয়। ফার্মেসি শিক্ষার্থীদের পেশাগত উৎকর্ষ ও সামাজিক দায়বোধ গঠনে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করব।”