ঢাকা | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬,১২ বৈশাখ ১৪৩৩

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের একটি টিকিটের মূল্য ২৮ কোটি টাকা!

ফুটবল বিশ্বকাপের ফাইনালের একটি টিকিটের দাম ২৮ কোটি টাকা। ফিফার পুনর্বিক্রয় ওয়েবসাইটে নতুন করে চারটি টিকিট বিক্রির জন্য এমন আকাশচুম্বী মূল্য নির্ধারণ করা হয়েছে।

ফুটবল বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফাইনাল ম্যাচের জন্য গ্যালারির নিচতলায় গোলপোস্টের পেছনের ৩৩ থেকে ৩৬ নম্বর আসনগুলোর একেকটির জন্য মূল্য ঠিক করা হয়েছে ২২ লাখ ৯৯ হাজার ৯৯৮ ডলার। বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা। প্রতিটি লেনদেন থেকে ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে ৩০ শতাংশ লভ্যাংশ পায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।

এখান থেকে প্রতিটি টিকিট যদি নির্ধারিত দামে বিক্রি হয় তবে শুধু কমিশন বাবদই ফিফা পাবে ৩৩ কোটি টাকার বেশি। এমনকি ফাইনাল ম্যাচের জন্য সবচেয়ে কম মূল্যের টিকিটের জন্যও দর্শকদের গুণতে হচ্ছে প্রায় ১৩ লাখ টাকা।