আজ মঙ্গলবার (২৮শে অক্টোবর) সন্ধ্যা ৬টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা গেছে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা এনামুল হক ও সোহেল রানা’কে। নিষিদ্ধ সংগঠনটির কর্মীদের ছাত্রত্ব বাতিল, শামিম মোল্লা হত্যা ও প্রধান উপদেষ্টার অপসারণের দাবিতে অবস্থান নেন নিষিদ্ধ ছাত্রসংগঠনের এই দুই নেতা।
এদিকে প্রশাসনের উদাসীনতার সুযোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের প্রতিবাদে রাত ১০টায় ক্যাম্পাসের ভিতর বটতলায় “বিক্ষোভ মিছিল” করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) এর সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।





