ঢাকা | মঙ্গলবার, ২৬ মে ২০২৬,১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধান বিচারপতির সাথে সুইডেন ও নরওয়ের তরুন রাজনীতিবিদদের সাক্ষাৎ

ছবি: মো. সাখাওয়াত হোসেন সাকু।

সুইডেন ও নরওয়ের ৯ তরুন রাজনীতিবিদদের একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৩ অক্টোবর) বিকালে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন সাইভার ক্লেভ কোলস্ট্যাড, অ্যালিস ল্যান্ডারহোম, আরিয়ান টোনা, অ্যান্টন হলমলুন্ড, ডেক্সটার ক্রোকস্টেড, হানা লিন্ডকভিস্ট, লার্স মিকেল বারস্টাড লোভোল্ড, ম্যাক্স পেলিন এবং ওডা রোহমে সিভার্টসেন।

এ সময় তাদের সাথে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরল্ড গুলব্রান্ডসেন, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মি. নিকোলাস উইকস এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মি. স্টিফান লিলার।

এছাড়াও সাক্ষাতকালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীসহ সুপ্রীম কোর্ট রেজিস্ট্রির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রধান বিচারপতি অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন।