ঢাকা | মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫,১ পৌষ ১৪৩২

গুলিস্তানে মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (২ আগস্ট) সকাল ১১টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ১১টি ইউনিট কাজ করে বেলা ১১টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এর আগে সকাল ১০টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম গণমাধ্যমে জানান, ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।