স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের কয়েক জায়গায় শ্রমিকদের বিক্ষোভের ঘটনা তাদের ন্যায্য দাবি-দাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নয়। পতিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো কোনো মহল অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এটা কঠোর হাতে দমন করা হবে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে পোশাক কারখানার মজুরি নিয়ে শ্রমিকদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সাংবাদিকদের এক প্রশ্নের জববে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কেউ যদি কোনো রকমের গার্মেন্টস-কারখানা বন্ধ করার জন্য উসকানিমূলক কর্মকাণ্ড চালায়, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
অনেক কারখানাই বন্ধ থাকার কথা সাংবাদিকেরা তাকে জানালে তিনি বলেন, ‘আশা করি এগুলো খুব শিগগির খোলার ব্যবস্থা করা হবে।’




