ঢাকা | সোমবার, ১৮ মে ২০২৬,৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জগন্নাথপুর ইউনিয়নের উন্নয়নে এগিয়ে নিচ্ছে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন

ঠাকুরগাঁও সদরের ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন।

দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবা সহজীকরণ, দরিদ্র পরিবারকে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া এবং কৃষকদের জন্য কৃষি উপকরণ বিতরণে গুরুত্ব দিচ্ছেন। নিয়মিত ওয়ার্ড সভা করে জনগণের সমস্যা শুনে দ্রুত সমাধানের চেষ্টা করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা কবির হোসেন জানান, চেয়ারম্যান লিটন সহজলভ্য ও জনবান্ধব। বিপদে-আপদে রাত-দিন মানুষের পাশে দাঁড়ান। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নতুন রাস্তা নির্মাণ, কালভার্ট মেরামত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে তিনি উদ্যোগ নিয়েছেন।

মোস্তাফিজুর রহমান লিটন বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাই তাদের সেবা করাই আমার প্রথম কাজ। সবার সহযোগিতায় জগন্নাথপুরকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

ইউনিয়ন পরিষদের সদস্য বিনত রায় ও স্থানীয়রা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করায় চেয়ারম্যানের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

জনকল্যাণে নিবেদিত এমন জনপ্রতিনিধির কাজ জগন্নাথপুর ইউনিয়নের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।