সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের(জকসু) রূপরেখা ঘোষণা সহ তিন দফা দাবিতে ২৬ ঘন্টারও বেশি সময় ধরে অনশন চালিয়ে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন চারজন শিক্ষার্থী।
(বুধবার) বিকাল ৫:৫০ টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে তিন দফা দাবিতে অনশন চালিয়ে যেতে দেখা যায় চার শিক্ষার্থীকে। এ-র আগে গতকাল দুপুর ২টা থেকে তিন দফা দাবিতে অনশন শুরু করেন তারা।
সরজমিনে দেখা যায়, অনশনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন ও বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা। এ-সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সহ পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সরোজমিনে আরও দেখা যায়, অনশনে অংশ নেওয়া চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন- ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ ও একই শিক্ষাবর্ষের ইতিহাসের শাহিন মিয়া। তাদের পেটে ব্যথা, প্রেসার কমে যাওয়া সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে।
উল্লেখ্য, তিন দফা দাবিতে গতকাল দুপুর ২টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনশন করছে। তারা হলেন— বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের একেএম রাকিব, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফয়সাল মুরাদ, ২০২০-২১ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ফেরদৌস শেখ ও একই শিক্ষাবর্ষের ইতিহাসের শাহিন মিয়া ।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো—
১. শিক্ষার্থীদের সম্পূরক বৃত্তি কবে থেকে কার্যকর হবে তা স্পষ্ট করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
৩. ক্যাফেটেরিয়ায় ভুর্তকি প্রদান করে স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করা এবং কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রন নিশ্চিত করতে হবে।





