ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

টেবিল চাপড়ে উপাচার্যকে ধমকালেন ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় ভিসি সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ ছাত্রদলের নেতারা। পরে প্রেস ব্রিফিংকালে চলাকালে এই ঘটনা ঘটে।

এ সময় বিএনপিপন্থি শিক্ষকদের উপস্থিতিতেই ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেন গণেশ চন্দ্র রায় সাহস। তিনি নানা বিষয়ে ক্ষোভ প্রকাশ করে উপাচার্যের প্রতি কঠিন ভাষায় সমালোচনাও করেন।

গণেশ চন্দ্র বলেন, ‘আজ নারী শিক্ষার্থীরা বাইরে থেকে আসল, বাসগুলো কম আসল; আপনি বুঝেন না এটা ডাকসু নির্বাচন?’ এ সময় টেবিল চাপড়ে ভিসিকে ধমক দেন তিনি। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তাকে নিবৃত করেন।

অন্যদিকে গণেশকে উদ্দেশ্য করে উপাচার্য বলেন, ‘আপনি চুপচাপ বসে যান।’