আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ক্লাস-পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইন্সটিটিউটে সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ‘মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হয়ে এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রবিবার থেকে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বুধবার পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।







