ঢাকা কলেজ সাধারণ শিক্ষারর্থীরা দ্রুত হল নির্মাণ ও আবাসিক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ।
আজ শনিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ক্যাম্পাস প্রদক্ষিণ ও মানববন্ধন করেন এবং অধ্যক্ষ মহোদয়কে স্মারকলিপি প্রদান করেন।
কর্মসূচিতে ২১-২২ সেশনের শিক্ষার্থী জাহাঙ্গীর বলেন, ঢাকা কলেজে ২০ হাজারের অধিক শিক্ষার্থী থাকলেও কলেজ প্রশাসন শুধুমাত্র দশ শতাংশের শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করতে পেরেছেন। এর ফলে অধিকাংশ শিক্ষার্থী মৌলিক অধিকার থেকে বঞ্চিত।” তিনি আরও জানান, দুই বছর আগেই ইলিয়াস হলকে পরিত্যক্ত ঘোষণা করা হলেও শিক্ষার্থীদের এখনো মৃত্যুর ঝুঁকি নিয়ে সেখানে থাকতে হচ্ছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দুই বছর আগে অনুমোদন পাওয়া ১০ তলা নতুন হলের কাজ আজও দৃশ্যমান হয় নি ।
২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী বলেন, প্রথম বর্ষ হতে যাতে প্রকৃত হল প্রত্যাশি শিক্ষার্থীদের হলের সুযোগ পান এর জন্য প্রশাসনকে কার্যকর প্রদক্ষেপে গ্রহন করেন। তিনি আরো বলেন গত দুই বছর আগে নতুন দশ তালা ভবনের উদ্ভোদন করা হলেও তা এখন প্রযন্ত দৃশ্যমান হয় নি।
হলের বিষয়ে কলেজ প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহনের আগ প্রযন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ারো ঘোষণা করেন শিক্ষার্থীরা ।






