ঢাকা | সোমবার, ৩ আগস্ট ২০২৬,১৯ শ্রাবণ ১৪৩৩

ঢাবির ছাত্রী হলে সান্ধ্য আইন বাতিলের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলগুলোতে প্রচলিত ‘সান্ধ্য আইন’ বাতিল এবং ২৪ ঘণ্টা হল খোলা রাখার দাবি জানানো হয়েছে। তারা বলছেন, এই আইন সম্পূর্ণ বৈষম্যমূলক। অবিলম্বে এই আইন বাতিল করে ২৪ ঘণ্টা ছাত্রীদের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে।

সোমবার (৩ আগস্ট) ছাত্রীরা এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন।

তারা বলেন, ছাত্রীদের স্বজনদের হলে প্রবেশাধীকার নিশ্চিত করতে হবে। যেকোনো ছাত্রী হলের অবাধ যাতায়াতের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করত হবে।

এর আগে গত ৩০ জুলাই গ্রাফিতি এঁকে এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল নারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘অবরোধবাসিনী’র উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে পাঁচটি ছাত্রী হলের প্রধান ফটকে ‘নিরাপত্তার অজুহাতে, সংকুচিত স্বাধীনতা মানি না’, ‘সময়ের শেকল ভাঙো’-সহ বিভিন্ন স্লোগান ও চিত্রসংবলিত গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা।