প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যা।
বুধবার (২৪ জুন) ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যথাযথ সম্মান, পর্যাপ্ত বেতন, সামাজিক মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।
তিনি প্রস্তাব করেন, একটি জাতীয় কমিশন গঠন করে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি বিসিএস শিক্ষা ক্যাডারের মতো একটি বিশেষ ক্যাডার চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে, যাতে মেধাবী তরুণরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাকে আকর্ষণীয় ও সম্মানজনক পেশা হিসেবে গ্রহণ করে।
উপাচার্য বলেন, দেশের টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে প্রাথমিক শিক্ষাব্যবস্থার সংস্কার ও মানোন্নয়নে সরকারের কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।






