ঢাকা | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,১১ আষাঢ় ১৪৩৩

জবির নওয়াব ফয়জুন্নেসা হলে আসন বরাদ্দে আবেদন শুরু ৪ জুলাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কিছু সংখ্যক আসন খালি থাকায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ২১তম ব্যাচের ছাত্রীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানিয়েছে হল প্রশাসন।

বৃহস্পতিবার (২৫ জুন) হল প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হল প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়,”জগন্নাথ বিশ্ববিদ্যালয় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে কিছু সংখ্যক সিট খালি থাকা সাপেক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচ, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ছাত্রীদের নিকট থেকে আগামী ৪ জুলাই ২০২৬ হতে ২৩ জুলাই ২০২৬ইং তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে।”

আবেদনের লিংক: http://student.erp.jnu.ac.bd

হল প্রশাসন নির্ধারিত সময়সীমার মধ্যে সকল যোগ্য ছাত্রীকে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে।