ঢাকা | বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক পদে উত্তীর্ণদের হবে এনএসআই তদন্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর কয়েক ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রমের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের পুলিশি তদন্ত চলছে। এরপর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তদন্ত কার্যক্রম শুরু হবে। সেই তদন্তের ভিত্তিতে প্রতিবেদন পাঠাতে হবে সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। পরে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ শেষে শর্ত পূরণ সাপেক্ষে ২ বছর পর তাদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর নিয়োগযোগ্য শূন্যপদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের আগে উল্লিখিত কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে আগের কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা।

সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজর ৩৮৪ জন প্রার্থীদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন সংগ্রহ।

চিঠিতে আরো বলা হয়, পদায়নের আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ ২ মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া। এবং পুলিশি তদন্ত প্রতিবেদন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রতিবেদন ও ২ মাস মেয়াদি প্রশিক্ষণ সন্তোষজনক থাকা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ এর সব শর্ত পূরণ সাপেক্ষে ২ বছর পর চাকরিতে স্থায়ীকরণ করা হবে।