কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন “অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়” এর আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মো: ওবায়দুর রহমান, যিনি একই সঙ্গে অনুপ্রাসের প্রারম্ভকালের সদস্য ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসিনা বেগম এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা প্রদান, অনুপ্রাস কতৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুপ্রাসের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব বলেন, অনুপ্রাস হলো একটি সাংস্কৃতিক সংগঠন। অনুপ্রাস কণ্ঠ চর্চার মাধ্যমে সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নবীনবরণ ও প্রবীণবিদায় অনুষ্ঠান ২০২৬ ছিল এক অনন্য মিলনমেলা, যেখানে প্রবীণ সদস্যরা, যারা সংগঠনের পিছনে অক্লান্ত পরিশ্রম করে আজ একে এই উচ্চতায় নিয়ে এসেছেন, তাদের মূল্যবান অভিজ্ঞতা ও বক্তব্য আমরা শুনতে পেরেছি। পাশাপাশি, নবীন শিক্ষার্থীদের আশা, আকাঙ্ক্ষা এবং তাদের অনুভূতিও উঠে এসেছে। অনুষ্ঠানে আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীও উপস্থিত ছিলেন, যারা আমাদের মূল্যবান দিকনির্দেশনা দিয়েছেন। আমরা অনুপ্রাস কণ্ঠচর্চা কেন্দ্র, দৃঢ়ভাবে বিশ্বাস করি, নবীন শিক্ষার্থীদের মাধ্যমে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কণ্ঠচর্চার মধ্য দিয়ে সংস্কৃতির চর্চা ও প্রচার আরও এগিয়ে নিয়ে যাব।






