ঢাকা | রবিবার, ৭ জুন ২০২৬,২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি

প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা সরকারের ঘোষিত জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খা হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আগামী বাজেটে অর্থ বরাদ্দ দেওয়া না হলে আগামী ১৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘটসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম। সঞ্চালনায় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল-আমিন।

এছাড় উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান, উপদেষ্টা এস এম জয়নাল আবেদীন জিহাদী, ঐক্যজোটের মহাসচিব মো. সামছুল আলম, শিক্ষক পরিষদের সভাপতি নুরুন্নবী আলী, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, শিক্ষা উন্নয়নের সভাপতি আহমেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল হক, শিক্ষক ফোরাম এর সভাপতি শেখ নজরুল ইসলাম মাহবুব, সাধারণ সম্পাদক মো. রাকিব, টিচার্স সোসাইটির সভাপতি আলতাফ হোসেন, এমপিও বাস্তবায়ন কমিটির সভাপতি মাও: আব্দুর রহমান শাহজাহান, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, জাতীয়করণ বাস্তবায়ন কমিটির সভাপতি নজরুল ইসলাম হিরন, সাধারণ শিক্ষক পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, মাষ্টার শওকত আলী, আলাউদ্দিন খন্দকার, খোরশেদ আলম, মাওলানা নুরুল আমীন, মো. আব্দুল হান্নান, মাও. শামসুল হক আনছারী, হাফেজ মাহমুদুল হাসান, মো. মনিরুজ্জামান, মাও. জহুরুল আলম, সাইফুল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. মজিবুর রহমান, মো. ইউসুফ শরীফ, ডা. সাইফুল ইসলাম, ফয়সাল, মো. মোসলেহ উদ্দিন, মো. আবু বক্কর, মো. সাদেকুর রহমান, মো. সরোয়ার হোসেন, এমদাদ হোসেন, হাবিবুর রহমান, নূরে আলম, মোস্তাফিজুর রহমান, মো. হাবিবুল্লাহ, মাও: মো. জাহিদুল ইসলাম, নাজমুল হুদা, মো. আনিছুল হক, তাজুল ইসলাম, মো. রায়হান, মো. লুৎফর রহমান, মো. আলাউদ্দিন, আহসান হাবিব প্রমুখ।

বক্তারা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন মাদরাসা শিক্ষার মানোন্নয়ন ও ধর্মীয় শিক্ষা প্রসারের লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ জাতীয়করণ বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।