ঢাকা | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬,৮ বৈশাখ ১৪৩৩

পাবিপ্রবি ছাত্রদল কর্মীর উদ্যোগে সুলভ মূল্যে ইফতার বিতরণ

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলামের উদ্যোগে ২০ টাকায় ইফতার বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে। প্রতিদিন ১০০ জনকে এই কার্যক্রমের আওতায় ইফতার বিতরণ করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) স্বাধীনতা চত্বরের সামনে বিকাল সাড়ে চারটায় শিক্ষার্থীদের মধ্যে সুলভ মূল্যে ইফতার বিতরণ করা হয়।

ইফতারের আইটেম হিসেবে রয়েছে দুই পিস খেজুর, আপেল ও পেয়ারা এক স্লাইস করে, ডিম, কলা, জিলাপি, ছোলা, বেগুনি, আলুর চপ এবং একটি করে স্যালাইন প্যাকেট।

সুলভ মূল্যে ইফতার বিক্রয় কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, কম দামে ভালো মানের ইফতার পাওয়া যাচ্ছে, যা আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে উপকারী।

ছাত্রদল কর্মী মঞ্জুরুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে বেশিরভাগ শিক্ষার্থী হলে থাকে। ইফতার ও সেহরিতে সবাইকে কষ্ট করতে হয়। আমি চেষ্টা করছি সুলভ মূল্যে স্বাস্থ্যকর ইফতারের ব্যবস্থা করতে। ক্যাম্পাস ছুটি হওয়া পর্যন্ত প্রতিদিন ১০০ প্যাকেট করে দেওয়ার ব্যবস্থা করবো। সবার সাড়া পেয়ে ভালো লাগছে। আরও বেশি প্যাকেটের ব্যবস্থা করতে পারলে ভালো লাগতো।”