ঢাকা | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েটে ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম নেই: কেন্দ্রীয় সংসদ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, কুয়েট ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনবিরোধী কিংবা শৃঙ্খলাভঙ্গমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার দায়ভার সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। এসব কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।