ঢাকা | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬,১৫ শ্রাবণ ১৪৩৩

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

ওয়ানডে অধিনায়কত্ব হারালেন মেহেদি হাসান মিরাজ। তার জায়গায় লিটন দাসকে ওয়ানডে অধিনায়কত্ব দেয়া হয়েছে। বুধবার (২৯ জুলাই) মিরপুরে বিসিবির তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

গত বছরের ১২ জুন মিরাজকে নাজমুল হোসেন শান্তর জায়গায় ওয়ানডে অধিনায়ক করা হয়। এই বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড মিরাজকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করে। কিন্তু বিশ্বকাপের প্রায় দেড় বছর আগে মিরাজকে সরিয়ে দিল তামিমের বোর্ড।

মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।