ঢাকা | বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,১৬ আশ্বিন ১৪৩৩

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হলে বছরে ৯২ মিলিয়ন ডলার রাজস্ব হারাবে বাংলাদেশ’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, গবেষক, আইনজীবী, নাগরিক সমাজ ও ছাত্রসমাজের প্রতিনিধিরা।তাদের দাবি, প্রস্তাবিত ইজারা চুক্তি বাস্তবায়ন হলে দেশের রাজস্ব আয় কমার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হতে পারে।

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র রিসার্চ উইং আয়োজিত ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইজারা চেষ্টা: নিরাপত্তা ঝুঁকি ও অর্থনৈতিক বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব দাবি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক সঞ্চালনা করেন। লিখিত গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সদস্য সচিব শাহাদাত ফরাজী সাকিব।
গবেষণা প্রবন্ধে দাবি করা হয়, দেশীয় ব্যবস্থাপনায় এনসিটি থেকে বছরে প্রায় ১৪৮ মিলিয়ন ডলার নিট আয় হলেও ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবিত মডেলে প্রশাসনিক ব্যয় বাদ দিয়ে নিট আয় দাঁড়াবে প্রায় ৫৬ দশমিক ৩ মিলিয়ন ডলারে। ফলে বছরে প্রায় ৯২ মিলিয়ন ডলার রাজস্ব কমতে পারে বলে দাবি করেন গবেষকরা।

তাদের আরও দাবি, দেশীয় অপারেটররা যেখানে বছরে ১৩ লাখ ৮৫ হাজার টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করছে, সেখানে ডিপি ওয়ার্ল্ডের চার বছর পরের সর্বোচ্চ লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৭৫ হাজার টিইইউ।

গোলটেবিল বৈঠকে নৌবাহিনীর সাবেক সহকারী প্রধান ও বিইউপির সাবেক প্রো-ভিসি কমোডর জসীমউদ্দীন বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে ঔপনিবেশিক শোষণের ইতিহাস রয়েছে। তার ভাষ্য, কৌশলগত এই অবকাঠামোর নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হলে জাতীয় সার্বভৌমত্বের বিষয়টি নতুন করে বিবেচনা করতে হবে।

জনতার দলের মুখপাত্র মেজর (অব.) ডেল এইচ খান বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বর্তমানে প্রতি টিইইউতে যে পরিমাণ মার্জিন পায়, প্রস্তাবিত মডেলে তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি চুক্তির আগে স্বাধীন ‘ভ্যালু ফর মানি’ মূল্যায়ন প্রকাশ এবং বন্দর নিরাপত্তা, কাস্টমস ও জমির পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে রাখার দাবি জানান।
স্টুডেন্টস ফর সভরেন্টির মুখপাত্র মুহিউদ্দিন রাহাত বলেন, রাষ্ট্রীয় অর্থায়নে নির্মিত এবং লাভজনক একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার আগে অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক ও পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, যুদ্ধ বা বড় ধরনের দুর্যোগের সময় বিদেশি অপারেটর ব্যবসায়িক কার্যক্রম সীমিত করলে দেশের সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই কৌশলগত বন্দর অবকাঠামোর পরিচালনায় রাষ্ট্রের সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তারা আরও দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডের আন্তর্জাতিক কার্যক্রম ও বিভিন্ন দেশের বন্দর পরিচালনার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে বাংলাদেশের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক স্বার্থের বিষয়টি স্বাধীনভাবে পর্যালোচনা করা দরকার। বৈঠক থেকে এনসিটি ইজারা প্রক্রিয়া বাতিল, লাভজনক রাষ্ট্রীয় টার্মিনাল দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালনা এবং চুক্তির অর্থনৈতিক ও নিরাপত্তাগত মূল্যায়ন