ঢাকা | বুধবার, ১০ জুন ২০২৬,২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৬৯৬ মামলা

রাজধানীজুড়ে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ৬৯৬টি মামলা করা হয়েছে।

বুধবার (১০ জুন) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৭টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৪৩৫টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৮টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি, ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪ টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ২৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৭টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৬৭টি গাড়ি ডাম্পিং ও ৩৩০টি গাড়ি রেকার করা হয়েছে।