ঢাকা | শনিবার, ২ মে ২০২৬,১৯ বৈশাখ ১৪৩৩

জুড়ী নিসচার স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ) জুড়ী সানাবিল লাইব্রেরিতে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া)।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিবুর রহমান, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সদস্য হারুনুর রশিদ হিরা, ইয়াছিন আরাফাত, রেজা আহমদ, ইয়াসিন আকরাম, নয়ন মিয়া, আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উমর ফারুক, বেলাল আহমদ, সাংবাদিক হারিছ মোহাম্মদ, মতিউর রহমান রাজিব প্রমুখ।

আলোচনাসভা শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।