শরিফ ওসমান হাদির হত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন আন্দোলনকারী। এখনো ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা উপস্থিত হননি।
রোববার (৪ জানুয়ারি) দুপুর ১টা নাগাদ এই চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, তারা শাহবাগের মাঝখানে অবস্থান নিয়েছেন।
এতে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও চলমান রয়েছে। এ সময় আন্দোলনকারীরা ‘যেই ভারতে খুনি রয়, সেই ভারত বন্ধু নয়সহ’ একাধিক স্লোগান দেন।






