ঢাকা | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,৩ বৈশাখ ১৪৩৩

অনশন ভাঙলেন তারেক,গেলেন অ্যাম্বুলেন্সে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের আশ্বাসে অনশন ভেঙে ফেলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান।

রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙান।

এ সময় তিনি তারেককে বলেন, আগামীকাল আপিল আবেদন করবে। আর কয়েকটি অফিস এর মধ্যে সংস্কার করবে। এখন তোমার অনশন ভাঙা উচিত।

এরপর তাকে অ্যাম্বুলেন্সে নির্বাচন ভবনের সামনে থেকে সমর্থকরা নিয়ে যান।