ক্যানসারের সঙ্গে দীর্ঘ দুই বছর লড়াই করে মারা গেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও মাভাবিপ্রবি সাংবাদিক সমিতির (মাভাবিপ্রবিসাস) সক্রিয় সদস্য মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোহান। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছে তাঁর পরিবার।
সাজ্জাদ মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৪ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ীতে তাঁর জন্ম। মৃত্যুর দিনই ছিল তাঁর ২২তম জন্মদিন।
পরিবার সূত্রে জানা যায়, ক্যানসারের কারণে প্রায় ছয় মাস আগে ভারতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর একটি পা অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠলেও পরবর্তীতে তাঁর ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অসুস্থতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করতেন সাজ্জাদ।




