৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সাময়িকভাবে উত্তীর্ণ ১ হাজার ৪৭০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হবে। ২৪ আগস্ট এ পরীক্ষায় শেষ হবে।
বুধবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পিএসসি জানায়, সকাল ১০টায় ঢাকায় প্রধান কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূচি অনুযায়ী ১১ আগস্ট ১৩৫ জন, ১২ আগস্ট ১৫০ জন, ১৩ আগস্ট ১৫০ জন, ১৬ আগস্ট ১৫০ জন, ১৭, ১৮, ১৯, ২০, ২৩, ২৪ আগস্ট ১৫০ জন করে পরীক্ষা নেয়ার জন্য রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
এর আগে ২৩ জুলাই এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন।




