বিশ্বজুড়ে মেধাবী শিক্ষার্থীদের স্বর্গ বলা যেতে পারে অস্ট্রেলিয়াকে। উন্নত শিক্ষাব্যবস্থা এবং জীবন যাত্রা উচ্চ মানের জন্য অন্যান্য দেশগুলোর তুলনায় এখানকার উচ্চশিক্ষা বেশ ব্যয়সাপেক্ষ হলেও এখানে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য রয়েছে নানা ধরনের স্কলারশিপ। অস্ট্রেলিয়াতে লেখাপড়া মূলত অ্যাসাইনমেন্ট এবং গবেষণানির্ভর।
সরকারি-বেসরকারি বিভিন্ন স্কলারশিপ নিয়ে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় পড়াশোনা করছেন। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিচ্ছে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’।
এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২৬। ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।
মেলবোর্ন ইউনিভার্সিটি ১৮৫৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রাচীনতম এবং ভিক্টোরিয়া রাজ্যের শীর্ষ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। পার্কভিলের প্রধান ক্যাম্পাসসহ এটি উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বখ্যাত (QS র্যাঙ্কিং ২০২৬ অনুযায়ী বিশ্বে ১৯তম)। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত। এখানে ৯টি অনুষদের মাধ্যমে চারুকলা, বাণিজ্য, আইন, প্রকৌশল ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে উন্নত শিক্ষা প্রদান করা হয়।
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপসের আওতায় ৬০০টি স্কলারশিপ দেওয়া হবে। স্কলারশিপগুলো দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা অর্জন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে ও প্রতি বছর আবাসন ভাতা হিসেবে ৩৯,৫০০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৭২ হাজার ৪৮৩ টাকা) প্রদান করবে। এছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩,০০০ ডলার প্রদান করা হবে। সাথে মিলবে স্বাস্থ্যবিমাও।
আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা ডিগ্রিতে স্নাতক অথবা পিএইচডির জন্য নির্বাচিত হতে হবে। সব জাতীয়তার শিক্ষার্থীদের জন্য স্কলারশিপটি উন্মুক্ত। স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে ও অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। এছাড়াও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।
ওয়েবসাইট লিংক: https://scholarships.unimelb.edu.au/awards/graduate-research-scholarships





