ঢাকা | শুক্রবার, ৫ জুন ২০২৬,২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুই মাসের মধ্যে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী

আগামী দুই মাসের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

আগামী দুই মাসের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেসের ব্যবস্থা করা হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে শিশুদের জন্য মিড ডে মিল কর্মসূচি চালু করা হবে।