ঢাকা | মঙ্গলবার, ১২ মে ২০২৬,২৯ বৈশাখ ১৪৩৩

কুবির দুই বিভাগে বিভাগীয় প্রধান নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান ও গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান নিয়োগ হয়েছে। এতে পরিসংখ্যান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরী এবং গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসাইন।

সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত দুই পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে থেকে জানা যায়, অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩ এর ধারা ২৪(২) অনুযায়ী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দীর পরিবর্তে অধ্যাপক ড. জে. এম. আদিব সালমান চৌধুরীকে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

অন্যদিকে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসাইন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।